মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

সীমান্ত নিয়ে আলোচনায় চীন সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

এসময় ডেস্ক ঃ / ৫৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনায় চীন সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল সোমবার বেইজিং পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে তিনি এ সফর করছেন। নয়াদিল্লি আশা করছে, সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘ভারত-চীন সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি দোভাল আজ দুপুরের পর দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন।’ দোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। ২০২০ সালের প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে দুই দেশ সীমান্ত নিয়ে একাধিকবার বৈঠক করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘এই বৈঠকে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে উভয় পক্ষ সীমান্ত বিষয় নিয়ে গভীর যোগাযোগ অব্যাহত রাখবে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে রক্ষা করবে।’

দুই এশীয় পরাশক্তির মধ্যে ৩ হাজার ৫০০ কিলোমিটার বা ২ হাজার ১৭৫ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। অতীতে উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে ভূখণ্ড দখলের চেষ্টা করার অভিযোগ করেছে।

ভারতের প্রধান বিরোধী দল চলতি মাসের শুরুতে বলেছিল, ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যে জুলাইয়ের শেষ দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভারত ও চীনের সেনা টহলদল মুখোমুখি হয়েছিল। ভারত সরকার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। ভারত বলছে, রাজ্যটি তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও থাকলেও সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। এর মধ্যে সরাসরি বিমান চলাচল এবং সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মধ্যপ্রাচ্য, বাণিজ্য এবং পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমা শক্তির প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি প্রভাব বিস্তারের লক্ষ্যে বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোর ফোরাম হিসেবে ২০০৯ সালে ব্রিকস প্রতিষ্ঠিত হয়।প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট পরে আরও সম্প্রসারিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives