মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

সেপ্টেম্বরে ইইউ নেতাদের আর্কটিক সম্মেলন আয়োজন করবে ফিনল্যান্ড

এসময় ডেস্ক ঃ / ৫৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বরে ইইউ নেতাদের আর্কটিক সম্মেলন আয়োজন করবে ফিনল্যান্ড

ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠা আর্কটিক অঞ্চল নিয়ে সেপ্টেম্বরে ইইউ নেতাদের একটি সম্মেলন আয়োজন করবে ফিনল্যান্ড। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোভানিয়েমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার দেশটি এ তথ্য জানিয়েছে।

গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অংশ করা উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং আর্কটিক দিয়ে চলাচলকারী একটি পথে চীনের একটি কনটেইনার জাহাজ পাঠানোর ঘটনায় অঞ্চলটি নিয়ে ব্যাপক মনোযোগ তৈরি হয়েছে।

হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপোর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ ও ১৪ সেপ্টেম্বরের এই বৈঠকের লক্ষ্য হলো ‘আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব দ্রুত বাড়ার প্রেক্ষাপটে এ অঞ্চল নিয়ে ইইউর অভিন্ন কৌশলগত অবস্থান আরও জোরদার করা।’

সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনসহ ইইউ নেতারা অংশ নেবেন। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও উপস্থিত থাকবেন।

অরপো বিবৃতিতে বলেন, ‘ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় আর্কটিক অঞ্চল ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘এর স্থিতিশীলতা, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রয়েছে। ইইউর বিভিন্ন নেতাকে নিয়ে এসব বিষয় নিয়ে একসঙ্গে আলোচনা করার সুযোগ পাওয়া অত্যন্ত মূল্যবান।’

সমুদ্রের বরফ গলে যাওয়ায় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে প্রবেশের সুযোগ বাড়ছে এবং নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে। ফলে আর্কটিকের কৌশলগত গুরুত্বও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives