বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
📢 নিখোঁজ সংবাদ শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, আলোকিত বিলবোর্ড ৭টায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত

মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। / ৩০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Oplus_131072

হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি চুনারুঘাট আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল
“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” ।

৯ আগস্ট বেলা ১১ টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক চিত্তরঞ্জন দেব বর্মার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহবায়ক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ।

Oplus_131074

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপন মুন্ডা, হরেন্দ্র উরাঙ, মদন পাহান, বিশু ঝরা, হলেন মহালি, ঠাকুর ধন ‌, পলাশ হাজং, কমল ভূমিজ, স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র, সেমুয়েল কপিল উরাং প্রমুখ।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি সমঅধিকার ও মর্যাদার দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives