হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. কামরুল হাসান তরফদারকে স্বপ্ন সোসাইটির সংবর্ধনা
জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. কামরুল হাসান তরফদার হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়া নয় বরং সবার পাশে দাড়িয়ে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। ইতিমধ্যে জালালাবাদ হেলথ সেন্টার এবং আইটি সেক্টরের কাজ শুরু হয়েছে। আমরা সিলেটের দুর্গম পাহাড়ি এলাকা ও চা বাগান এবং সীমান্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।সবাই মিলে সম্প্রীতির ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনা করব।
ঢাকাস্থ সিলেটবাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার
স্বপ্ন সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
আজ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিদিনের বাণীর সম্পাদক মো: শাবান মিয়া, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও চৌধুরী মো: ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বপ্ন সোসাইটির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন, সহ- সভাপতি রেজওয়ান আহমেদ, ফারহান আফছার, এইচ এম সৌরভ, নাবিক হাসান প্রমুখ।#
সৈয়দ তাহমিদ







