রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

৩০০টি সিগারেটের জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়। ​

নিজস্ব প্রতিনিধি : / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

৩০০টি সিগারেটের জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়।

​

ড. মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ ও তামাকবিরোধী সেমিনার’ অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক: ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘বৃক্ষরোপণ এবং তামাকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইডব্লিউসি ঢাকা নর্থ এবং আইডব্লিউসি ঢাকা আপটাউন-এর যৌথ সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।

​সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক।

​অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে পরিবেশ গবেষক ও আইডব্লিউসি ঢাকা আপটাউনের সভাপতি রিমা চিশতী তামাকের ক্ষতিকর দিক এবং আইডব্লিউসি ঢাকা নর্থের সভাপতি আনুজা হক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

​সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ জাকির হোসেন, এবং জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ফরিদুল হাসান তুতুল। সেমিনারটি পরিচালনা ও সঞ্চালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এফ. এম. নাজমুস সাদাত।

ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ এর সেক্রেটারি শারমিন জাহান, আই এসও তাসলিমা আক্তার ভূইয়া সদস্য রুমা চিশতি এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর সদস্য তন্দ্রা জামান এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বক্তারা তাঁদের বক্তব্যে তামাকমুক্ত প্রাঙ্গণ গড়ে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives