বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ জন রংপুরে গ্রেফতার !

নিজস্ব সংবাদদাতা : / ১৩০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ জন রংপুরে গ্রেফতার !

‎
‎রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-এর নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সনাতন চক্রবর্তী-এর তত্ত্বাবধানে, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। ডিবির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ জুন) রাত ০১:৩০ মিনিটের সময় রংপুর  মহানগরের ধাপ জেল রোডে আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটি ভবনে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন নিম্নলিখিত ব্যক্তিদের আটক করা হয়— মোঃ তাওরাত আকরাম (২৭), পিতার নাম মোঃ ফেরদৌস আলম, মাতার নাম মোছাঃ তাছরুভা সুলতানা, গ্রামের নাম কামাল কাছনা চিরারমিল, ওয়ার্ড নম্বর ০৬, থানা কোতয়ালী, রংপুর মহানগর। মোঃ বাধন মিয়া (৩৭), পিতার নাম মোঃ মোবারক আলী, মাতার নাম মোছাঃ জোবেদা বেগম, গ্রামের নাম সাতগাড়া, ওয়ার্ড নম্বর ১৭, থানা কোতয়ালী, রংপুর মহানগর। মোঃ সাহেব আলী (২৬), পিতার নাম মৃত মজিবর রহমান, মাতার নাম মোছাঃ সামিউন বেগম, গ্রামের নাম ধাপ মোহাম্মদপুর, ওয়ার্ড নম্বর ০৪, রংপুর মহানগর। মোঃ আতিকুর রহমান (৩৪), পিতার নাম মোঃ ইমদাদুল হক, মাতার নাম মোছাঃ আতেমা খাতুন, গ্রামের নাম তালুক দামোদরপুর, ওয়ার্ড নম্বর ০১, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। মোঃ আশরাফুল ইসলাম (৩৬)। মোঃ হাফিজ আল মামুন (২০), পিতার নাম মোঃ রিয়াজুল ইসলাম, মাতার নাম মৃত হাফিজা খাতুন, গ্রামের নাম তেলীপাড়া, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর। অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরকারী চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট এবং ৫টি স্মার্টফোন উদ্ধার হয়েছে। উদ্ধার করা বিষয়বস্তু এবং প্রাথমিক তদন্তের ফলস্বরূপ একটি সংগঠিত জালিয়াতি চক্রের সম্পর্ক পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।  রংপুর মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা ও সাইবার অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন রংপুর মেট্রো কমিশনার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives