বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিনিধি / ৮৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপে পড়েছিল স্পেন। তবে সেই ধাক্কা সামলে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার সুযোগ এখন তাদের সামনে। আজ রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। সেই কেপ ভার্দেই এবারের বিশ্বকাপের চমক দল হয়ে উঠেছিল। ওই ম্যাচেই বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয় তরুণ তারকা লামিন ইয়ামালের। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পরই মাঠে ফেরেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন ইয়ামাল। তবে এরপর আর গোলের দেখা পাননি তিনি।

২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের হয়ে এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন মিকেল ওইয়ারযাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোলটাও করেন তিনি। আর মিকেল মেরিনো হয়ে উঠেছেন দলের ভরসার নাম। জরুরি মুহূর্তে দুটি গোল করেছেন তিনি।

ফাইনালে ওঠার পর দলের প্রথম অনুশীলনে বৃহস্পতিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো। সেমিফাইনালে গোল করেছিলেন পোরোও। তবে সেমিফাইনাল জয়ের পর তাদের নিয়ে তেমন চিন্তিত মনে হয়নি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।

১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করা খেলোয়াড় হয়েছেন ইয়ামাল।

নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছেন দে লা ফুয়েন্তে। লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও একই ছক ধরে রাখতে পারেন তিনি।

স্পেনের সম্ভাব্য একাদশ:

উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ ও আলেক্স বায়েনা; দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives