শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তরে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর হস্তে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী  সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব   দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন

Reporter Name / ৩৯৫ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হোটেলে সংগঠনের সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন দরবেশ-এর সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্ষকরী কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালায়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়েও সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।।

সভায় জেবস নেতৃবৃন্দ সচিবালয় বিটে কর্মরত প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যথাযথ দায়িত্ব পালনে কেউ সমস্যা সৃষ্টি করলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয় ।

পুনর্গঠিত কার্যকরী কমিটি- সভাপতি- মো: রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি), সহ সভাপতি- নাসির আল মামুন (দৈনিক আজকাল), সহ সভাপতি- মুহা: নূরে আলম (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক- মো: নিজাম উদ্দিন দরবেশ ( দৈনিক বর্তমান), যুগ্ম সাধারণ সম্পাদক- অয়ন আহমেদ ( প্রতিদিনের চিত্র বিডি ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মনিরুল ইসলাম রোহান ( দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক- মো: রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকন্ঠ), প্রচার সম্পাদক- মো: কামরুল হাসান ( চ্যানেল আই), নারী বিষয়ক সম্পাদক- মরিয়ম বেগম (মানবজমিন), নির্বাহী সদস্য- খন্দকার আলমগীর হোসাইন ( দৈনিক বর্তমান কথা), নির্বাহী সদস্য- মো: দেলোয়ার হোসেন ( দ্যা নিউ নেশন), নির্বাহী সদস্য- আল আমিন সেলিম ( দৈনিক গণমানুষের আওয়াজ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives