মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

ইতিহাসে প্রথমবার, নিজেদের মাঠেই ‘অতিথি’ ভারত

নিজস্ব প্রতিনিধি / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইতিহাসে প্রথমবার, নিজেদের মাঠেই ‘অতিথি’ ভারত

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূমে পরবাসী’ হতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের ঘরের মাঠেই তাদেরকে স্বাগত জানাবে আফগানিস্তান ক্রিকেট দল।

আনুষ্ঠানিকভাবে অবশ্য সিরিজের সূচি ঘোষণা করা হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজটির আয়োজক মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেহেতু নিজেদের দেশে কোনো ম্যাচ খেলার সুযোগ আপাতত নেই তাদের, তাই ভারতের মাঠেই এবার ভারতকে স্বাগত জানাবে তারা।

অনেক দিন ধরেই ভারতের বিভিন্ন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় বেশ কিছু ম্যাচ খেললেও কখনও ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে খেলেনি আফগানরা।

তাই সামনের সেপ্টেম্বরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাঠেই অন্য কোনো স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। ভারতের ব্যস্ত সূচির মাঝে হবে এই টি-টোয়েন্টি সিরিজটি। এর আগে-পরে রয়েছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ও এশিয়ান গেমসের খেলা। আগামী ২৭ আগস্ট শুরু হবে টেস্ট সিরিজ। আর এশিয়ান গেমসের খেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

গত মাসে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত ও আফগানিস্তান। তবে নিউ চন্ডিগড়ে হওয়া খেলাগুলো আফগানিস্তানের জন্য সেটি ছিল অ্যাওয়ে সিরিজের অংশ। আর এবার তারাই থাকবে স্বাগতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives