বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

নীলফামারীতে সাজানো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: বিচার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিনিধি : / ১২১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

নীলফামারীতে সাজানো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: বিচার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
​

 

নীলফামারীতে স্বাভাবিক মৃত্যুকে মিথ্যা হত্যা মামলায় রূপান্তর করে নিরীহ পরিবারকে হয়রানি ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ উদ দৌলা জানান, গত ২৯ জুন ২০২৬ তারিখে ঈদুল আজহার পরদিন তাঁর চাচ্চাতো ভাই কাইয়ুম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু উক্ত মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধ ও জমিজমার শত্রুতার জেরে সিরাজ উদ দৌলা ও তাঁর পরিবারকে অভিযুক্ত করে নীলফামারী থানায় (মামলা নং ৪২/২০১-জি আর ২০১/২০২৬) একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়।
​অভিযোগকারী দাবি করেন, স্থানীয় পুলিশ ও প্রভাবশালী একটি চক্রের সহায়তায় এই মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে চালিয়ে দিয়ে তাঁদের প্রায় ১২ বিঘা জমি বেআইনিভাবে দখলের অপচেষ্টা চলছে। এর আগেও তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়দের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে তিনি জানান।
​সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকা অবস্থায়ও মামলাটি দিয়ে তাঁদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি ও চাপে রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মামলাটির প্রকৃত রহস্য উন্মোচন ও মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) অথবা সিআইডি (CID)-এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
​সংবাদ সম্মেলনে তিনি সরকারের নীতিপ্রণেতা, বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নজর আকর্ষণ করে ন্যায়বিচার এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর আকুতি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives