৩০০টি সিগারেটের জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়।
৩০০টি সিগারেটের জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়।
ড. মমতাজ বেগম বিশ্ববিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ ও তামাকবিরোধী সেমিনার’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘বৃক্ষরোপণ এবং তামাকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইডব্লিউসি ঢাকা নর্থ এবং আইডব্লিউসি ঢাকা আপটাউন-এর যৌথ সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে পরিবেশ গবেষক ও আইডব্লিউসি ঢাকা আপটাউনের সভাপতি রিমা চিশতী তামাকের ক্ষতিকর দিক এবং আইডব্লিউসি ঢাকা নর্থের সভাপতি আনুজা হক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ জাকির হোসেন, এবং জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ফরিদুল হাসান তুতুল। সেমিনারটি পরিচালনা ও সঞ্চালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এফ. এম. নাজমুস সাদাত।
ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ এর সেক্রেটারি শারমিন জাহান, আই এসও তাসলিমা আক্তার ভূইয়া সদস্য রুমা চিশতি এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর সদস্য তন্দ্রা জামান এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে তামাকমুক্ত প্রাঙ্গণ গড়ে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।







