মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞার মুখে অবিচল ইরান

এসময় ডেস্ক ঃ / ২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। বিশ্ব থেকে তাদের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নাম দিয়েছেন। এর লক্ষ্য হলো ইরানের তেল, সোনা ও প্রযুক্তিসহ আয়ের সব উৎস বন্ধ করা। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নয় তেহরান।

ইরানিরা কয়েক দশক ধরে এমন নিষেধাজ্ঞার সঙ্গে পরিচিত। এটি তাদের কাছে পুরোনো গানের তালে নাচার মতোই একটি বিষয়। তবে সাধারণ মানুষ ও রাজনীতিকদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ, দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে। জিনিসের দাম চড়া। স্থানীয় মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে। ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি বার্তা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনকারী ইরানি দলের প্রধান ছিলেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, আমেরিকানদের এসব অর্থহীন কথা কেউ বিশ্বাস করবে না। তার মতে, অন্য দেশের সম্পর্ক সীমিত করার মতো অর্থনৈতিক অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। ইরানের বাণিজ্য অংশীদাররাও মার্কিন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা মূলত তেহরানকে দাবিয়ে রাখার চেষ্টা। তবে তারা নিজেদের অধিকার ছাড়বে না। তারা প্রতিরোধ ও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলছেন। মিত্রদের তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলেছেন। তবে এসব সত্ত্বেও ইরান মাথা নত না করার সিদ্ধান্তে অবিচল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives