মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

মার্গারিটা রেউট, রুশ নৌ-কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত কে এই নারী

এসময় ডেস্ক ঃ / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ক্রিমিয়ার সেভাস্তোপলে ডাস্টবিনে রাখা এক বোমার বিস্ফোরণে প্রাণ হারান এক জ্যেষ্ঠ রুশ নৌ-কর্মকর্তা। এই হত্যার দায়ে গ্রেপ্তার হয়েছেন মার্গারিটা রেউট নামের ৩২ বছর বয়সী এক নারী। একসময় যিনি পরিবেশকর্মী ছিলেন, আজ তিনিই গুপ্তঘাতক হিসেবে অভিযুক্ত।

গত ১৩ আগস্টের ওই বিস্ফোরণে মারা যান রুশ ব্ল্যাক সি ফ্লিট সাবমেরিন ব্রিগেডের ডেপুটি কমান্ডার রবার্ট শাগিভ। বোমায় প্রায় ৫০০ গ্রাম টিএনটি ছিল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোচি শহর থেকে মার্গারিটাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়।

মার্গারিটার জন্ম ইয়ারোস্লাভেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ সাহসী। গাছে চড়া থেকে শুরু করে প্যারাশুটিং, ওয়াটার পোলো বা গো-কার্টিং—সবকিছুতেই ছিল তার অবাধ বিচরণ। পড়াশোনা শেষে তিনি সোচি শহরে চলে যান। সেখানে কাজের পাশাপাশি তিনি পরিবেশকর্মী হিসেবেও বেশ পরিচিতি পান।

তবে ইউক্রেনে রাশিয়ার হামলা মার্গারিটার জীবন বদলে দেয়। তিনি যুদ্ধবিরোধী হয়ে ওঠেন। ২০২৫ সালে ইউক্রেনের পক্ষে কথা বলায় তাকে জরিমানাও করা হয়। এমনকি নিজের ডিএনএ রিপোর্টে ৯৮ শতাংশ রুশ পরিচয় দেখে তিনি ‘রুশ হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন।

বন্ধুরা জানান, হামলার কয়েক মাস আগে থেকেই তিনি চুপচাপ হয়ে যান। নতুন একটি ফোন কেনেন এবং ভিডিও শুটের কথা বলে বারবার ক্রিমিয়ায় যাতায়াত শুরু করেন।

রুশ গোয়েন্দাদের দাবি, মার্গারিটা দোষ স্বীকার করেছেন। বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এবং দেশ ছাড়ার নথির বিনিময়ে ইউক্রেনের গোয়েন্দারা তাকে নিয়োগ দিয়েছিল। অবশ্য ইউক্রেন এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives