নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ১২ দলীয় জোটের শোক প্রকাশ
নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ১২ দলীয় জোটের শোক প্রকাশ
আজ মাননীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার এর সভাপতিত্বে জোটের অস্থায়ী কার্যালয় খিলগাঁও এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে জোট নেতৃবৃন্দ নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তাতে গভীর শোক প্রকাশ করেন এবং নেপালের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ নেপালের এ দূর্যোগে বাংলাদেশ সরকারের পাশে থাকার ও ত্রাণ সামগ্রী পাঠানোর যে উদ্যোগ নিয়েছে তার প্রসংসা করেন। জোট নেতৃবৃন্দ আরো বলেন যে কোন মানবিক বিপর্যয়ে আমরা নেপাল সরকার ও জনগণের পাশে থাকতে চাই।
আগামী ১২ সেপ্টেম্বর ১২ দলীয় জোটের উদ্যোগে ‘জুলাই জাগরণ শীর্ষক’ এক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের ব্যাপারে উক্ত সভায় আলোচনা হয়। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামাল হায়দার, মাননীয় জোট প্রধান ও চেয়ারম্যান জাতীয় পার্টি কাজী জাফর, ড. মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, মুখপাত্র ১২ দলীয় জোট ও মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি, আবুল কাসেম মহাসচিব ইসলামিক পার্টি বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোট, মোহাম্মদ আমিনুল ইসলাম চেয়রাম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি, এম এ বাশার চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি, ফিরোজ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, পিএনপি, মাস্টার আবদুল মান্নান, চেয়ারম্যান, নয়া গণতান্ত্রিক পার্টি।







