বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানের শতকণ্ঠে শতবর্ষ উদযাপন, সুকান্তের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধিঃ / ১০৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ঢাকা, ২৬ আগস্ট ২০২৬:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ।

২৯ আগস্ট ২০২৬, শনিবার, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ এবং কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কাণ্ডারি হুঁশিয়ার’-এর শতকণ্ঠে শতবর্ষ উদযাপন করা হয়। একইসঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

অনুষ্ঠানে শতকণ্ঠে ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গান পরিবেশনের পাশাপাশি শতকণ্ঠে নৃত্য, গণসংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় সাজানা হয়। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার ৫০ জন শিশু-কিশোর আবৃত্তি পরিবেশন করে। গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘পুরোনো ধাঁধা’ ছড়াটির সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। এছাড়া রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তকে স্মরণ করে বরেণ্য শিল্পীদের একক আবৃত্তি করা হয়।

‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানটি রচনার সময় একই সময়ে রচিত বিখ্যাত প্রবন্ধ ‘মন্দির ও মসজিদ’ পাঠ করেন বিশিষ্ট চিত্রশিল্পী জাহিদ মোস্তফা। একক আবৃত্তিতে অংশ নেন আকবর খোরশেদ জাফর, মাহফুজা মিরা ও সাফিয়া খান্দকার রেখাসহ অন্যান্য শিল্পী।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও শিল্পী কাজী মিজানুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives