শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা ঢামেক ছাত্রদলের সোনালী ফসল মামুন শিবলীর বিরুদ্ধে অপপ্রচার বনাম অবিচল দ্বায়িত্বশীলতা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB)-এর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

ফারহানা ইশরাত জাহান মনিকার  স্মরণে ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফারহানা ইশরাত জাহান মনিকার  স্মরণে ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আমাদের পরম প্রিয় ফারহানা ইশরাত জাহান-এর ২৭তম মৃত্যুবার্ষিকী। ১০ই মে ১৯৭৭ সালে জন্ম গ্রহণ করে ১৯৯৯ সালের ৩০ আগস্ট সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। দেখতে দেখতে দীর্ঘ ২৭টি বছর পেরিয়ে গেল, কিন্তু প্রিয়জনকে হারানোর সেই শোক আজও আমাদের হৃদয়ে অমলিন।

সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়, কিন্তু কিছু মানুষ ও কিছু স্মৃতি কখনো হারিয়ে যায় না। ফারহানা ইশরাত জাহানের মায়াবী মুখ, মিষ্টি হাসি, স্নেহ-মমতা ও ভালোবাসার স্মৃতিগুলো আজও আমাদের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে আছে। সে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।

প্রিয় ফারহানা, তুমি আমাদের ছেড়ে চলে গেছ বহু বছর আগে, কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো দূরে যেতে পারোনি। তোমার শূন্যতা আজও অনুভব করি, তোমার কথা আজও মনে পড়ে, মনে পড়ে বর্নময় নানান স্মৃতি, তোমার স্মৃতি আমাদের কাছে স্মৃতির মিনার তৈরী হয়েছে। মহান আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা—তিনি যেন তোমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তোমার কবরকে নূরে ভরে দেন। তোমার স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

তোমাকে আমরা কোনোদিন ভুলব না। সকলের কাছে ফারহানা ইসরাত জাহানের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

মনিকার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রামের বাড়ি বরিশালের বাবুগেঞ্জে পালন ও আজ ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার  তার নানার বাড়ি পিলখানাস্থ এনায়েতগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives