রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বিদ্যমান পরিস্থিতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন-এর এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১১টায় ঢাকার তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজার (১০বি) সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এডভোকেট হাসনাত কাইয়ুম।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু—এর সঞ্চালনায় সভায় সমসাময়িক দেশের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধিকার কর্মী পরিবেশবিদ ইবনুল সাইদ রানা, বাবর, শুকুর আলী, আসাদুজ্জামান বিকাশ, রুহুল আমিন, কায়সার আহমেদ, হেনা আক্তার, হিমু আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। তাই বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ভূমিহীন ও মেহনতি জনতার অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার কোনো বিকল্প নেই। কালো টাকা, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গঠনে তৃণমূলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক পরিধি বিস্তার এবং আগামী দিনের অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives