সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২

সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জেদ্দায় এক বিটুবি (B2B) নেটওয়ার্কিং সভা ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “সৌদি আরব ও বৈশ্বিক বাজারে বাংলাদেশী পোশাক শিল্পের উৎকর্ষের অগ্রগতি: ঐতিহ্য থেকে উচ্চ-প্রযুক্তিগত টেকসই প্রবৃদ্ধি”।

সেমিনারে বাণিজ্যিক সম্ভাবনার সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির কৌশল উপস্থাপন করেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব মো: মাজহারুল ইসলাম।

সৌদি আরবসহ জিসিসি বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য আনয়ন, গুণগত মান বজায় রাখা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর সেমিনারে আলোকপাত করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “সৌদি আরবের বিশাল ও সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের সরাসরি সংযোগ স্থাপন করা জরুরি। এ ধরনের বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার আয়োজন আমাদের দেশীয় পণ্য প্রচারে কার্যকর ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়ীদের সহায়তায় কনস্যুলেটের সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র অর্থায়নে, বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এ বছর প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিটুবি সেশন ও সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইলস কোম্পানির সিইও, সৌদি ব্যবসায়ী, সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আব্দুর রহমান, জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপুসহ স্থানীয় আমদানিকারক ও উদ্যোক্তাবৃন্দ।

সেমিনারে মুক্ত আলোচনায় উভয় দেশের ব্যবসায়ী ও আমদানিকারকগণ নতুন বাজারজাতকরণ কৌশল, বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি এবং সামগ্রিক আমদানি-রপ্তানি বৃদ্ধির নানামুখী সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ উদ্যোগ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর অনুঘটক হিসেবে কাজ করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives