সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পুটনিকফেস্টে মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীরা সংঘাতময় বিশ্বে গান্ধীর অহিংসার দর্শন আরও প্রাসঙ্গিক সত্য ও অহিংসার শক্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার চুক্তি হয়েছিল, বাস্তবায়ন হয়নি—হিরাঝিল শ্রমিকদের প্রশ্ন ‘ন্যায্য অধিকার পাব কোথায়?’ সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার ! রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগে নারীর মৃত্যু: আঞ্চলিক কর্মকর্তা

স্পুটনিকফেস্টে মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীরা

গৌতম কুমার এদবার (Gautam Kumar Edbor): / ৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়েছে ‘স্পুটনিকফেস্ট ২০২৬’। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বাইরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবধর্মী ধারণা দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও গবেষণার সম্ভাবনার সঙ্গে পরিচিত করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসবে স্পুটনিক-১ ও আধুনিক মহাকাশ অনুসন্ধান নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। এছাড়া রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে সেমিনার, কৃতী অংশগ্রহণকারীদের সনদ প্রদান এবং টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়।

সেমিনারে বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান ও গণিত বিভাগের অধ্যাপক ড. রেহেনা নাসরিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয় বক্তব্য দেন।

বক্তারা বলেন, মহাকাশ গবেষণা এখন শুধু উন্নত দেশগুলোর বিষয় নয়; জ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আগ্রহী তরুণদের জন্যও এটি সম্ভাবনাময় একটি ক্ষেত্র। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আলেক্সান্দ্রা খ্লেভনয় রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানান। তিনি মহাকাশ প্রকৌশল, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর বিষয়ে রুশ সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগের কথা তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণ পর্বটি অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives