মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত

প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা

নিজস্ব প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-র উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং জনকল্যাণমূলক সংস্কারগুলো বিশেষভাবে স্মরণ করা হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু তাঁর বক্তব্যে বলেন, সাধারণ ও নিপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে প্রজাস্বত্ব আইন প্রণয়ন এবং ঋণ সালিশী বোর্ড গঠন ছিল এই মহান নেতার রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসিকতার ফসল।

তৎকালীন ব্রিটিশ আমলে চরম অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি যে আলোকবর্তিকা প্রজ্বলন করেছিলেন, তা আজকের দিনেও সমানভাবে অনুকরণীয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-র ব্যানারে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বারডেমের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মোল্লা, সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুছ ছোবাহান, আয়োজন কমিটির আহ্বায়ক এডভোকেট মো. রুবেল হাওলাদার, সাংবাদিক মাহবুব সৈকত, বদরুল আলম নাবিল, এবং বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহআলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives