শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি গণতন্ত্রের আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া: জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের  বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী কম-কার্বন ভবনে গুরুত্ব পাবে নির্মাণসামগ্রীর কার্বন নিঃসরণ: আইইবির সেমিনারে বক্তারা বন্যার পানিতে ডুবে বাঘাইছড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা ! আউটসোর্সিং কর্মচারীদের ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে মানববন্ধনের ডাক ! প্রাতিষ্ঠানিক রাজনীতির ভরকেন্দ্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাতিষ্ঠানিক রাজনীতির ভরকেন্দ্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি ঃ / ১৮৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সোমবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ জন বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আজ সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে বেনগাজি থেকে ঢাকায় পৌঁছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসন পথ বেছে নেওয়া থেকে নিরুৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিত অভিবাসীদের তাদের কষ্টদায়ক অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে।

আইওএম ফিরে আসা ব্যক্তিদের পরিবহন খরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে সাময়িক থাকার ব্যবস্থা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives