রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

পিরোজপুর পৌর শ্মশানঘাটে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ

প্রিয়ন্ত মন্ডল : / ১৪৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পিরোজপুর পৌর শ্মশানঘাটে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ

পিরোজপুর  পৌর শ্মশানঘাট  মন্দিরে দুর্বৃত্তদের হামলা, প্রতিমা ভাঙচুর, মূল্যবান সামগ্রী চুরি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করা হয় এবং প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পাশাপাশি মন্দিরের সামনে ও আশপাশের এলাকায় আগুন লাগানোরও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত। এমন একটি স্থানে ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় উপাসনালয় বা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে, যা সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives