মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন ​বিদ্যুতের মূল্যবৃদ্ধি: অস্তিত্ব সংকটে দেশের স্টিল শিল্প, পূর্বমূল্য পুনর্বহালের দাবি ! বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড ! সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ ​নির্বাহী আদেশের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি ১-১২ তম নিবন্ধিত শিক্ষকদের ! আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা ! দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : / ১১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’ পত্রিকার কর্মরত এক সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রোল ও মানহানিকর হেনস্থার শিকার করার অভিযোগ উঠেছে। ‘আব্দুর রহমান ঈশান’ (Abdur Rahman Ishan) নামের এক ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত আইডি থেকে একটি ভিডিও রিলস পোস্ট করে এই কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।
​জানা গেছে, সম্প্রতি একটি সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে ওই সাংবাদিকের একটি ভিডিও ক্লিপ ধারণ করা হয়। পরবর্তীতে কোনো যৌক্তিক কারণ ছাড়াই আব্দুর রহমান ঈশান নামের ওই ব্যক্তি তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “এই পোলাও নাকি সাংবাদিক, এদের শুধুমাত্র প্রেসক্লাব এলেই পাবেন।


​সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কর্মরত গণমাধ্যমকর্মীর ছবি ও ভিডিও ব্যবহার করে এমন উপহাসমূলক ও মানহানিকর বক্তব্য ছড়ানো স্পষ্টত সাইবার বুলিং এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল। অভিযুক্ত আব্দুর রহমান ঈশানের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিজেকে একটি গণমাধ্যমের সাথে যুক্ত বলে দাবি করেন। একজন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাঠ পর্যায়ের আরেকজন সহকর্মী সাংবাদিকের প্রতি এমন দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
​এই ঘটনার পর ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’ পরিবার এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালনরত একজন তরুণ সাংবাদিককে এভাবে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিস্বাধীনতার চরম লঙ্ঘন। সস্তা প্রচার বা ব্যক্তিগত বিদ্বেষ থেকে যারা গণমাধ্যমকর্মীদের চরিত্রহননের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”
​এই সাইবার হেনস্থার বিরুদ্ধে ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives