সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

রংপুরের একটি জমি সংক্রান্ত বিরোধ এবং বিচারিক প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মোঃ আফছার আলী মণ্ডল সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রংপুরের একটি জমি সংক্রান্ত বিরোধ এবং বিচারিক প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা মো. আফছার আলী মণ্ডল।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রংপুর মহানগরীর তাজহাট এলাকার খোদ তামপার্ট (সরদারপাড়া) মৌজায় ১৯৯৭ সালে ক্রয় করা তার সাত শতক জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দখলের চেষ্টা করে আসছে।

লিখিত বক্তব্যে আফছার আলী মণ্ডল বলেন, জমির পাশের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর ভাঙচুর এবং জমিতে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও আদালতে একাধিকবার অভিযোগ ও মামলা করলেও কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ২০২৫ সালের মে মাসে জমির সীমানা নির্ধারণ ও নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেন। পরে সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পের হস্তক্ষেপে কাজ শুরু হলেও কয়েকদিনের মধ্যে নির্মিত অংশ পুনরায় ভাঙচুর করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আফছার আলী মণ্ডল আরও অভিযোগ করেন, জমি-সংক্রান্ত একটি দেওয়ানি মামলার বিচার চলাকালে আদালতের কার্যক্রমে অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, মামলার জেরা পর্বে প্রয়োজনীয় নথি উপস্থাপন করা হয়নি এবং বিচারিক প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে অসদাচরণ ও প্রহসনমূলক বিচারকার্যের অভিযোগও তোলেন।

এছাড়া ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং বিচারিক প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives