বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বা বাংলাদেশ তামাক বিরোধী জোটের মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ১ অক্টোবর চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী : চীন-বাংলাদেশ মৈত্রী সু-সংহত হোক বিশ্ব নদী দিবস: নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী

নরসিংদীতে পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ / ২০৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম হত্যার বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১১ জুলাই ২০২৬ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক নিরাপত্তা ফোরাম ও শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স-এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন বাকপ্রতিবন্ধী ও শ্রমজীবী নারীর নির্মম হত্যাকাণ্ড এবং তাঁর কষ্টার্জিত সঞ্চয় লুটের ঘটনা দেশের শ্রমজীবী মানুষের নিরাপত্তাহীনতার একটি মর্মান্তিক উদাহরণ। এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলে নারী, প্রতিবন্ধী এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার কারণে শ্রমজীবী মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

বক্তারা আরও বলেন, ববি বেগম হত্যার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে অরাধীরা যেন কোনক্রমেই পার পেয়ে না যায়। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। তারা বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে রেলস্টেশনসহ সকল জনসমাগমস্থল ও কর্মক্ষেত্রে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নজরদারি ও নিয়মিত টহল জোরদার করতে হবে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও পরিচ্ছন্নতা কর্মীসহ সকল শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের হাসান আলী, ব্লাস্টের তৈয়বুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ডীনা, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক মোরশেদ বিল্লাল খান, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়কারী এ.এ.এম. ফয়েজ হোসেন ও নুরুল আমিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, আইন কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ এবং শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব ও সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)-এর নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা প্রমুখ।

বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, একটি মানবিক সমাজ গড়ার দায়বদ্ধতাই আজ আমাদের রাজপথে নিয়ে এসেছে। ববি বেগম আজ শুধু একজন হত্যাকাণ্ডের শিকার নন, তিনি আমাদের সমাজের উদাসীনতা ও অবহেলার প্রতীক। একজন বাকপ্রতিবন্ধী শ্রমজীবী নারী ২০ বছর ধরে একই রেলস্টেশনে কাজ করলেও তাঁর পরিচয়, নিরাপত্তা ও আশ্রয়ের বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে ববি বেগম হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

সমাপনী বক্তব্যে সভাপতি আনোয়ার হোসেন বলেন, ববি বেগম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে দেশের সকল শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শ্রমিক নেতা, নারী অধিকারকর্মী, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives