বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার সেমিফাইনালসহ টিভিতে যত খেলা আদমজী ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা! টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, কোচ বললেন এখনও কাজ শেষ হয়নি বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন এর ২০২৬-২৮ সনের নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশপন্থী নীতিবাদী দার্শনিক।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ৫ই আগস্টের আকাঙ্ক্ষা বনাম বন্যা-জলোচ্ছ্বাসের রূঢ় বাস্তবতা: রাষ্ট্র সংস্কারের হালচাল কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু নড়াই নদীর নামফলক উধাও: রামপুরা থানায় নোঙরের জিডি, নদীখেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে এমপি দীপেন দেওয়ান

হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিনিধি / ৪২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ না নিয়ে
রাধাগোবিন্দ কালী মন্দিরের হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারে
ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও ক্ষোভ এবং আশু মুক্তির দাবি

গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূতি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে শেষ পর্যন্ত কথিত অর্থপাচারের মামলায় গতকাল (১২ জুলাই ২০২৬) রাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ধর্মীয় বৈষম্যবিরোধী এ মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রদত্ত এক প্রেস বিবৃতিতে বলা হয়, বেশ কিছুকাল যাবৎ যে উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি নির্মাণের বিরোধিতা করে এসেছে, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য এবং তা গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থী। ঐক্য পরিষদ অনতিলিম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের আশু মুক্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives