বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বা বাংলাদেশ তামাক বিরোধী জোটের মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ১ অক্টোবর চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী : চীন-বাংলাদেশ মৈত্রী সু-সংহত হোক বিশ্ব নদী দিবস: নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

জলাবদ্ধতা নিরসনে কার্যকর, টেকসই ও বিজ্ঞানভিত্তিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় সংগঠনটি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ১১ দফা প্রস্তাব ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম যোগাযোগবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. কাজল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবুল, চট্টগ্রাম জেলা কংগ্রেসের আহ্বায়ক ফয়েজ আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ, খাল-জলাধার দখল, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে এ সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। তারা দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে জলাবদ্ধতা নিরসনে জরুরি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, খাল ও জলাধার দখলমুক্ত করা, নিয়মিত ড্রেন পরিষ্কার, বৃষ্টির পানি সংরক্ষণ, ড্রেনে আবর্জনা ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর নিশ্চিতসহ ১১ দফা প্রস্তাব ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives