জুলাই গণঅভ্যুত্থানে অংশ গ্রহণ করা সকলকে গেজেটের আওতাভুক্ত করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী
ঢাকা আইনজবী সমিতির উদ্যোগে ৫ আগস্ট, ২০২৪ ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ও আইনজীবীদের উপর নির্যাতন শীর্ষক প্রামাণ্য চিত্র (ডকুমেন্টারি, ফেস্টুন, ব্যানার ও পেপার কাটিং) প্রদর্শনী ও আলোচনা সভার প্রধান অতিথি হয়ে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান, এমপি বলেন, ফ্যাসিস্ট সরকারের অমানুষিক নির্যাতন, বর্বরোচিত হামলা, মিথ্যা মামলার অবসান ঘটিয়ে, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আইনজীবীদের ভূমিকা অনেক। আমি মন্ত্রী হওয়ার পর সকল জুলাই যোদ্ধাদের গেজেটে আওতাভুক্ত করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছি। আইনজীবীদের মধ্যে যাঁরা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সকলকে গেজেটে আওতাভুক্ত হওয়ার জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোবেট মোহাম্মদ আবুল কালাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. এলটুট মিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মাহাদি হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হিরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: শফিকুল ইসলাম সহ কার্যনিবাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীগন।
এ সময় আইনজীবীরা বলেন, বিগত ফ্যাসীবাদী শাসন আমলে সাধারণ আইনজীবী, আদালত চত্বরে বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের উপর চালানো অমানুষিক নির্যাতন, বর্বরোচিত হামলা, মিথ্যা মামলার অবসান ঘটিয়ে, ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের সকলকে রক্ষা করতে হবে।







