বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

‎স্টাফ রিপোর্টারঃ / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি খোলা বাজারে পণ্য বিক্রি OMS কার্যক্রমে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগ থেকে শুরু করে মাঠ পর্যায়ে পণ্য বিতরণ সবখানেই লঙ্ঘিত হচ্ছে সরকারি নিয়ম। ফলে ন্যায্যমূল্যের চাল ও আটা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী খাদ্য মন্ত্রণালয় ও খাদ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁও সদরে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে OMS ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি আইন পরিপন্থীভাবে মাত্র একটি চালানের বিপরীতে চারজন ডিলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শকের উপস্থিতি ছাড়াই ডিলাররা নিজেদের ইচ্ছেমতো মালামাল বিক্রি শুরু করেছেন। ফলে পুরো বিতরণ প্রক্রিয়ায় কোনো জবাবদিহিতা নেই।

‎OMS-এর নিয়ম অনুযায়ী পণ্য কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ অসচেতনতার কারণে ভোটার আইডি কার্ড ছাড়া আটা-চাল নিতে এসে খালি হাতে ফিরছেন।
‎প্রচারণার অভাব এবং ডিলারদের খামখেয়ালিপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্ষুধার্ত মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন।সরকারি বরাদ্দ অনুযায়ী OMS কার্ডধারী বা সাধারণ মানুষের মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা পাওয়ার কথা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র।

ডিলাররা OMS-এর সরকারি নীতিমালা তোয়াক্কা না করে গ্রাহকদের মাত্র ৩ কেজি করে চাল দিচ্ছেন। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে, কোনো গ্রাহক আটা নিলে তাকে চাল দেওয়া হচ্ছে না, আর চাল নিলে আটা দেওয়া হচ্ছে না। ডিলারদের এমন মনগড়া নিয়মে OMS-এর মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে।

এসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।কর্মকর্তাদের এমন রহস্যজনক নীরবতায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বঞ্চিত এলাকাবাসী এই দুর্নীতির দ্রুত সমাধান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি খাদ্য মন্ত্রণালয় ও মাননীয় খাদ্যমন্ত্রীর জরুরি সহযোগিতা দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives