সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি:

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন অভিমত উঠে এসেছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে।

গতকাল ৮ ফেব্রুয়ারি ভারতি বিদ্যাপীঠ এডুকেশনাল কমপ্লেক্সের নতুন দিল্লি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনের বিষয় ছিল “দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা” (Role of Journalism in Peace Making and Cooperation in South Asian Countries)।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ‌্যাপ্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন
প্রতিষ্ঠানের পরিচালক ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড, এম হুদা। প্রধান অতিথি ছিলেন এসজিএফ প্রেসিডেন্ট রাজু লামা, সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, ইন্ডিয়া চ‌্যাপ্টারের প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ শুধাংশু, সদস‌্য ড. স্মিতা মিশ্র, বাংলাদেশ চ‌্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবীসহ সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিক, গবেষক, মানব‌াধিকার কর্মী, সাংস্কৃতিক ব‌্যক্তিত্ব, দিল্লি বিশ্ববিদ‌্যালয় ও বিদ‌্যাপীঠ প্রতিষ্ঠানের অগণিত শিক্ষক ও শিক্ষার্থী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ‌্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অভিন্নতা সত্ত্বেও আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’ বর্তমানে স্থবির। এই ভূ-রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং জনমানুষের মধ্যে আস্থার সেতু তৈরিতে সাংবাদিকদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শান্তি নির্মাণ ও জনমত গঠনের একটি শক্তিশালী মাধ্যম। দায়িত্বহীন রিপোর্টিং যেমন উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতা ভুল বোঝাবুঝি দূর করে সংলাপ ও আস্থা গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ভুয়া খবর ও অপপ্রচার আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য যাচাই, নৈতিকতা ও সংযত ভাষা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আলোচকরা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হতে পারে। সেমিনার থেকে পিস জার্নালিজম চর্চা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives