মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

নয়াদিল্লিতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিব বদলি, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

নিজস্ব প্রতিনিধি / ১৪২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নয়াদিল্লিতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিব বদলি, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকারের শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এই প্রশাসনিক রদবদলের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষা সচিবের পরিবর্তনেও বিক্ষোভকারীদের আন্দোলনে কোনো ভাটা পড়েনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে ২৮ জুন থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত মেডিকেলে ভর্তি-ইচ্ছুক ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে শিক্ষা সচিব বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives