রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

নরসিংদীতে পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যার নিন্দা ও শাস্তির দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিনিধি / ১৭৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে মারধোর করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে, গত ৪ জুলাই ২০২৬ দিবাগত রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০)-কে পিটিয়ে হত্যা করে তাঁর দীর্ঘদিনে সঞ্চিত অর্থ লুট করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

ববি বেগম দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তিনি তাঁর কষ্টার্জিত সঞ্চয় নিজের কাছেই রাখতেন। সেই অর্থ লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর নৃশংস হামলা চালিয়ে তাঁকে হত্যা করে। একজন প্রবীণ, বাক্প্রতিবন্ধী নারীর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের ঘটনা সমাজে নারীর এবং বিশেষ করে দরিদ্র প্রান্তিক নারীর নিরাপত্তাহীনতা এবং পাশাপাশি সামাজিক অবক্ষয়ের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে। ।

বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে এই হত্যাকাÐের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রæত গ্রেপ্তার করে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সমাজে নারীসহ প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives