বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ইসলামী ব্যাংকের  চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচী ! কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: গ্রেপ্তার ৩ ! শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ! নারায়ণগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন ​বিদ্যুতের মূল্যবৃদ্ধি: অস্তিত্ব সংকটে দেশের স্টিল শিল্প, পূর্বমূল্য পুনর্বহালের দাবি ! বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড ! সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ ​নির্বাহী আদেশের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি ১-১২ তম নিবন্ধিত শিক্ষকদের !

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

শাহ কামাল সবুজঃ / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বুকস গার্ডেন এলাকা থেকে অপহৃত দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে মঙ্গলবার ১৯ মে, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩১, মানব পাচার মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব নেয়। পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম-এর নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মো. ফরহাদ বিন করিমের নেতৃত্বে একটি বিশেষ দল এ গ্রেফতার অভিযান চালেয়। অভিযানে গত ১৮ মে গভীর রাতে রাজধানীর বনানী কড়াইল বস্তি এলাকার টিএনটি গেট এলাকা থেকে মামলার মূলহোতা এমদাদুল হক রাব্বানী (২৩) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নুর-ই-নাসরিন (২৯) কে গ্রেফতার করে এ সময় তার হেফাজত থেকে অপহৃত ২৮ দিন বয়সী শিশু আব্দুর রহমান জুবায়েতকে উদ্ধার করা হয়।
এর আগে গত ১৩ মে রাতে সাভারের আড়াপাড়া এলাকার নিঝুমনিবাস এলাকা থেকে অপর ভিকটিম পাঁচ বছর বয়সী শিশু আরিয়ানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুদ্বয়ের পিতা মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সাত বছর আগে ঝর্না আক্তারের সঙ্গে মেজবাহ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে আরিয়ান (৫) ও আব্দুর রহমান জুবায়েত (২৮ দিন) নামে দুই সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই মেজবাহ উদ্দিন বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সংসারে কলহ সৃষ্টি করেন। পাশাপাশি স্ত্রীকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন এবং টাকা না দিলে সন্তানদের বিক্রি করে দেওয়ার হুমকি দিতেন।
গত ২১ এপ্রিল সন্ধ্যায় মেজবাহ উদ্দিন তার পূর্বপরিচিত এমদাদুল হক রাব্বানীর সহায়তায় পরিকল্পিতভাবে দুই সন্তানকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী মা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, শিশু দুটিকে পাচারের উদ্দেশ্যে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পিবিআই জানায়, তদন্তে গ্রেফতারকৃত এমদাদুল হক রাব্বানী একটি সক্রিয় মানব পাচার চক্রের সদস্য হিসেবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল পরিবারকে টার্গেট করে শিশু সংগ্রহ করে পাচার করতেন বলে জানা গেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক শিশুপাচারের তথ্য-প্রমাণ রয়েছে।
এদিকে মেজবাহ উদ্দিন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও তদন্তে জানা গেছে। তিনি একাধিক বিয়ে করে নিজের সন্তানদের অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে আদালত এমদাদুল হক রাব্বানীর পাঁচ দিনের এবং নুর-ই-নাসরিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মেজবাহ উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
পিবিআই জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং আরও পাচার হওয়া শিশুদের উদ্ধারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives