শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তরে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর হস্তে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী  সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব   দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে

পাঁচ দিন বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

নিজস্ব প্রতিনিধি ঃ / ১৭০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুইটি বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে তাপমাত্রা কিছুটা কমলেও পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের প্রায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (২৭ মে) ও বৃহস্পতিবার (২৮ মে) দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল বা সামান্য কম থাকতে পারে।

শুক্রবার (২৯ মে) পর্যন্ত কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে দিন শেষে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে গরম আবারও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives