বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বাড়ছে তেলের দাম, চাপে বিশ্ব শেয়ারবাজার

নিজস্ব প্রতিনিধি ঃ / ৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বাড়ছে তেলের দাম, চাপে বিশ্ব শেয়ারবাজার

আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোতে পতন দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ-সংকটের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় দুপুর একটার পর প্রতি ব্যারেলে ১ দশমিক ৪১ ডলার (প্রায় ১ দশমিক ৫ শতাংশ) বেড়ে ৯৭ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে- এমন আশঙ্কায় তেলের বাজারে নতুন করে ক্রয়চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। লেনদেন শুরুর সময় যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ৮৬ দশমিক ৯ পয়েন্ট বা ০ দশমিক ১৭ শতাংশ কমে ৫১ হাজার ২২০ দশমিক ৯২ পয়েন্টে নেমে আসে।

একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪ দশমিক ৫ পয়েন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ হ্রাস পেয়ে ৭ হাজার ৬০৫ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচকও সামান্য পতনের মুখে পড়ে এবং ১ দশমিক ১ পয়েন্ট কমে ২৭ হাজার ৯২ দশমিক ৮৪৫ পয়েন্টে অবস্থান করে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার-সংক্রান্ত নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তাহলে আগামী দিনগুলোতে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। একই সঙ্গে বিশ্ব শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives