বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বা বাংলাদেশ তামাক বিরোধী জোটের মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ১ অক্টোবর চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী : চীন-বাংলাদেশ মৈত্রী সু-সংহত হোক বিশ্ব নদী দিবস: নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী

বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন এর ২০২৬-২৮ সনের নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিনিধি / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন এর ২০২৬-২৮ সনের নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বভার গ্রহণ

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামটর বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মানসুরা আহমেদ ও সাধারণ সম্পাদক রুবেলুজ্জামান এর কাছে এই দায়িত্বভার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ আবুল ইসলাম বলেন, সকলে মিলে বিআইডব্লিউটিসি’র উন্নয়নে কাজ করতে হবে। গতিশীল বাংলাদেশের অংশ হয়ে সকলকে এক সাথে থাকতে হবে। জয় পরাজয় থাকবে, তবে লক্ষ্য থাকতে হবে বিআইডব্লিউটিসি’র উন্নয়ন। আগামী দিনগুলোর জন্য সবাই সৎ ও নিষ্ঠার সাথে এক সাথে থেকে বিআইডব্লিউটিসি’র উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ নিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করাই হোক আমাদের মূল লক্ষ্য।

আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআইডব্লিউটিসি’র পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী ও পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান নবগঠিত কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী এক হয়ে, আগমী দিনে এক সাথে, উন্নয়নের কাজ করার আহবান জানান। সকল সদস্যদের দাবি আদায়ে, ঐক্যবদ্ধ থেকে বিআইডব্লিউটিসি কে লাভজনক প্রতিষ্ঠান গড়ারও আহবান জানান।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (হিসাব) মোঃ ফজলুল হক ২০২৬-২০২৮ নির্বাচন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং নবনির্বাচিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। এ সময় বিআইডব্লিউটিসি’র সহ মহাব্যবস্থাপক (প্রশাসন) সিলভানা খানম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিআইডব্লিউটিসি’র প্রধান কার্য্যালয় মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক। এ সময় বিআইডব্লিউটিসি’র, সম্মানিত পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, বিআইডব্লিউটিসি’র অফিসার্স এসোসিয়েশন ২০২৪-২৬ সনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তাদের কল্যাণে ও ন্যায্য অধিকার আদায়ের প্লাটফর্ম হিসেবে বিআইডব্লিউটিসি’র তৎকালীন সময়ের কতিপয় চৌকস কর্মকর্তার উদ্যোগে ১৯৭৮ সালে বিআইডব্লিউটিসি- অফিসার্স এসোসিয়েশন গঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক বিআইডব্লিউটিসি- অফিসার্স এসোসিয়েশনের একটি কমিটির মেয়াদ ০২ বছর এবং কার্যকারী পরিষদের সদস্য সংখ্যা ৩৫ জন। ০২ বছর পর পর একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনপূর্বক কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন এবং নির্ধারিত সময়ের জন্য দায়িত্বভার পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives