বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

নিজস্ব প্রতিনিধি ঃ / ২৩০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলোর দিনই ইরান দলকে মার্কিন মাটিতে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই সেদেশ ত্যাগ করতে হবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন।

তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান সংঘাত ও উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে ইরান দল তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুসন শহর থেকে সরিয়ে বর্তমানে মেক্সিকোতে নিতে বাধ্য হয়েছে। তারা এখন মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে।

ভিসা সংক্রান্ত এই কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা দিয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূত আবুলফজল পাসান্দিদেহ সাংবাদিকদের বলেন, “আমাদের কেবল ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং খেলা শেষ করে সেই দিনই আমাদের মার্কিন মাটি ত্যাগ করতে হবে।”

চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের তিনটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটল শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে মেক্সিকো থেকে উড়ে গিয়ে ম্যাচ খেলে আবার ওই রাতেই মেক্সিকোতে ফিরে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives