মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন ​বিদ্যুতের মূল্যবৃদ্ধি: অস্তিত্ব সংকটে দেশের স্টিল শিল্প, পূর্বমূল্য পুনর্বহালের দাবি ! বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্টিল শিল্প মালিকদের সংবাদ সম্মেলন শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড ! সোশ্যাল মিডিয়ায় ‘দৈনিক স্বদেশে বিচিত্রা’র সাংবাদিককে মানহানিকর হেনস্থার চেষ্টা: তীব্র নিন্দা ও প্রতিবাদ ​নির্বাহী আদেশের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি ১-১২ তম নিবন্ধিত শিক্ষকদের ! আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা ! দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

নিজস্ব প্রতিনিধি ঃ / ৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গিমারায়েস ও এন্দ্রিকের গোলে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগান ব্রুনো গিমারায়েস। বল কাড়ার পর নিচু শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

তবে ব্রাজিলের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফেরায় মিসর। মারকিনিওসের দুর্বল পাস থেকে বল পেয়ে যান মোস্তাফা জিকো। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।

সমতায় ফেরার পর আরও কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে মিসরের গোলরক্ষক মোস্তাফা শুবির দারুণ কিছু সেভে ব্যবধান বাড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

বিরতির পর একসঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় বদল করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামানো হয় ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। বদলি হিসেবে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে আক্রমণ গড়ে তোলেন রাফিনিয়া। তার বাড়ানো বল থেকে দারুণ এক শটে দূরের কোণে বল জড়িয়ে দেন এন্দ্রিক। সেটিই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে থাকে।

এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে কার্লো আনচেলত্তির দল।

আগামী ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। পরে তারা খেলবে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives