সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

মুক্তিযুদ্ধে ৯ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদার সাথে আজ ২০ মে ২০২৬ বুধবার দুপুরে ঢাকায় সাক্ষাৎ করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সমিতির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক।

তারা বরিশাল বিভাগ সমিতির বর্তমান ও অতীত কর্মকাণ্ডের আলোকে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং সমিতিকে আরও গতিশীল করার জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও আজীবন সদস্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু মুক্তি যুদ্ধের ৯ ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদা কে সমিতির প্রকাশনা শের ই বাংলা এ কে ফজলুল হক এর ৬৩ তম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত প্রত্যাশা স্মরনিকা এবং মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক,প্রখ্যাত রাজনীতিবিদ,বরগুনার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির হিরু’ র নামে প্রকাশিত স্মারক গ্রন্হ খানি হস্তান্তর করেন।

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সমিতি আয়োজিত আগামী ১৩ জুন২০২৬ শনিবার ফল উতসব-২০২৬ অনুষ্ঠানে নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ডকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং তিনি সাদরে গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives