বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

মুখোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি নোসকোভা

নিজস্ব প্রতিনিধি ঃ / ২০৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মুখোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি নোসকোভা

রোমাঞ্চকর এক ফাইনাল শেষে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভা। স্বদেশি তারকা ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেলেন ২১ বছর বয়সী এই তরুণী।

নোসকোভা যখন ৬-২, ৫-২ ব্যবধানে এগিয়ে ছিলেন, তখন মনে হচ্ছিল সহজ এক জয়ই পেতে যাচ্ছেন তিনি। তবে সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান মুখোভা।

দ্বিতীয় সেটে এক এক করে পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে নোসকোভাকে দারুণ এক কঠিন পরীক্ষায় ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত মুখোভার সেই প্রতিরোধ ভেঙে জয় ছিনিয়ে নেন নোসকোভা, মেতে ওঠেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের উল্লাসে।

গত চার বছরের মধ্যে তৃতীয় চেক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ট্রফিটি নিজের করে নিলেন লিন্ডা নোসকোভা।

আগামীকাল পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও ফ্রেঞ্চ ওপেনজয়ী আলেকসান্দার জভেরেভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives