সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

রংপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ / ২১২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রংপুরে ডাকাতি মামলার প্রধান আসামি আরিফ মন্ডলকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় ঢাকা ও রংপুর র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আরিফ মন্ডল রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার সাজ্জাদ আলী মন্ডলের ছেলে।

সোমবার সকালে এক বিজ্ঝপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র‌্যাব জানায়, অসুস্থ্য স্বামীকে নিয়ে রংপুরের একটি হাসপাতালে থাকায় মিঠাপুকুর উপজেলার ভুক্তভোগী লায়লা নিলুফার ইয়াসমিন তার বাড়ি দেখাশোনার জন্য দেবর রবিউল ইসলামকে দায়িত্ব দেন। গত ১৪ এপ্রিল রাত আসামিরা ঘরের ভিতরে ঢুকে রবিউলকে ভয়-ভীতি দেখিয়ে ঘরে থাকা সঞ্চয়পত্র, মোটরসাইকেল, স্বর্ণালংঙ্কার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিলুফার ইয়াসমিন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা থেকে আরিফ মন্ডলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামী আরিফকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি দস্যুতা, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives