রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ / ১৬৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

লক্ষ্মীপুরের মান্দারীতে বিএনপির নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে মান্দারী বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক ও মান্দারী বাজার সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান লিটন, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, গত ১৭ বছর জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল জনগণ তা জানে। ১৯৮৬ সালে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করে এরশাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আপনারা তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। সেই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পারছি। ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু আপনার না বসে, হুমকি দিচ্ছেন, অহমিকা দেখাচ্ছেন। হুংকার দিয়ে, অহমিকা দিয়ে, আজেবাজে লেখালেখি করে ধূম্রজাল সৃষ্টি করবেন না। বিএনপি এখন অনেক সজাগ, সচেতন এবং স্বয়ংসম্পূর্ণ দল। ধৈর্য ধরার শক্তি আমাদের আছে। আপনারা এই ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। আক্তার মেম্বারকে মারধরসহ আমাদের যে পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে তার প্রতিবাদ জানাই।

এর আগে, হামলার অভিযোগ এনে দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (২৪ মে) পরিবহন শ্রমিক দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন জামায়াত নেতা সুমনের প্রায় ৬০টি শুভেচ্ছা পেস্টুন কেটে ফেলেন। এর জের ধরে রাতে মান্দারী বাজারে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাজারে মিছিল করে। সেখান থেকে গিয়ে সুমনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও তাকে মারধর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives