রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ

এসময় ডেস্ক ঃ / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ

যশোর কোতোয়ালি মডেল থানার অভ্যন্তরে থাকা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, বরং নতুন থানা ভবন নির্মাণ শেষে যথাযথ মর্যাদায় পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, ইউএনডিপির অর্থায়নে দেশের ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় যশোর কোতোয়ালি থানার পুরনো ভবন ভেঙে ছয়তলা ভিত্তির চারতলা নতুন ভবন নির্মাণ করছে যশোর গণপূর্ত অধিদপ্তর।

তিনি বলেন, ২৬ হাজার বর্গফুট থানা চত্বরে জায়গা না থাকায় পুলিশ সদর দপ্তরের অনুমতিতে থানা অভ্যন্তরে থাকা শহীদ স্মৃতিস্তম্ভটি সাময়িক সরিয়ে ভবন নির্মাণ শেষে পুনঃস্থাপন করা হবে।

ব্রিফিংয়ের আগে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি আমাদের সবার আবেগ রয়েছে। সেই আবেগে আঘাত লাগে, এমন কিছু পুলিশ করতে পারে না। তিনি এ বিষয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি হয়তো রাখা হবে না- এমন ধারণা করে নাগরিকদের অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু বিষয়টি সেরকম নয়। ভবন নির্মাণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভটি সংস্কার করে পুনঃস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযানে যশোরে গত ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২০০ মামলায় ২৪৫ জনকে আটক ও ২০৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives