বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

Reporter Name / ৫২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে মফস্বল সাংবাদিক মোস্তফা খান-এর উপন্যাস ‘একটি কলমের দাম’। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সত্য প্রকাশের সংগ্রামকে কেন্দ্র করে লেখা এই বই ইতিমধ্যেই পাঠক ও সাংবাদিক মহলে আগ্রহের সৃষ্টি করেছে।

লেখক মোস্তফা খান নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি।

সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার ভেতর থেকে উঠে এসেছে উপন্যাসটির কাহিনি। একজন মফস্বল সাংবাদিকের কঠিন বাস্তবতা- খণ্ডকালীন বেতন, সীমিত সুযোগ, রাজনৈতিক চাপ ও পেশাগত অনিশ্চয়তার মধ্যেও সত্য বলার অদম্য চেষ্টা- সবকিছুই ফুটে উঠেছে লেখকের কলমে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তৌহিদুল, – এক তরুণ সাংবাদিক। সত্য প্রকাশের পথে সে প্রতিনিয়ত মুখোমুখি হয় নানা বাধা, হুমকি ও হামলার। কখনও রাজনৈতিক প্রভাব, কখনও সম্পাদকীয় সীমাবদ্ধতা বা আর্থিক টানাপোড়েন- তবু থেমে থাকে না তার কলম।

‘একটি কলমের দাম’ উপন্যাসের প্রতিটি অধ্যায়ে প্রকাশ পেয়েছে মফস্বল সাংবাদিকতার ত্যাগ, আদর্শের সংগ্রাম এবং বিবেকের দায়বোধ। বিশেষ করে ‘সংবাদের সৈনিক’ অধ্যায়ে লেখক দেখিয়েছেন কীভাবে একজন সাংবাদিক মাঠে প্রতিদিন লড়াই করেও সম্মান বা প্রাপ্য পায় না, তবু ন্যায়ের পথে অবিচল থাকে। আর শেষ অধ্যায় ‘শেষ কপি’-তে তৌহিদুলের কলম হয়ে ওঠে সমাজের বিবেক- যা নিভে যায় না কোনো অন্যায়ের আঁধারে।

লেখক মোস্তফা খান বলেন, “এই উপন্যাস বাস্তব জীবন থেকে নেওয়া। মফস্বলের সাংবাদিকরা প্রতিদিন মাঠে কাজ করেন, কিন্তু তাদের গল্প কেউ লেখে না। আমি তাদের কথা লিখেছি- যারা ভয় পেলেও চুপ থাকেন না।”

তিনি আরও বলেন, “‘একটি কলমের দাম’ উৎসর্গ করেছি সারাদেশের সেই সব মফস্বল সাংবাদিকদের প্রতি- যারা নিরাপত্তা নয়, দায়িত্বকে বেছে নেন। ভয় পেয়েও কলম নামান না। এই বই তাদের সততা ও নীরব সাহসের প্রতি শ্রদ্ধার প্রতীক।”

বইটি প্রকাশ করছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী।

অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে স্টল নং ২৩০-এ।

এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম, বাতিঘর, ইচ্ছে স্বপ্ন ডটকম থেকে প্রি-অর্ডারের সুযোগ থাকছে।

‘একটি কলমের দাম’ শুধু একজন সাংবাদিকের গল্প নয়- এটি সত্য, দায়িত্ব ও বিবেকের গল্প; এক মানুষের অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি, যে কলম থামায় না অন্যায়ের মুখে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives