শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘মেধাভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, মবোক্রেসি নয়’ প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে: রিজভী রঞ্জন কর্মকারের স্মরণসভায় গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হবার আহ্বান নেপালের বিপন্নতা: হৃদয়ে রক্তক্ষরণ সোমালিয়ার এক বাংলাদেশি উপাচার্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদকে বিএনপির সংবর্ধনা ছন্দ সেন চাকমা ​বিশেষ প্রতিনিধি, রাঙামাটি মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট বিলোপ ও কারখানা চালুর দাবিতে শ্রমিক জনতার দলের মানববন্ধন ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, আধুনিকায়ন ও লাইসেন্স প্রদানের দাবি ‘সংগ্রাম পরিষদ’-এর মিলাদুন্নবীর দর্শন: সুশাসন, মানবাধিকার ও অপরাধমুক্ত সমাজ ঐক্য পরিষদের স্মরণসভা : জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলার সূচি

রঞ্জন কর্মকারের স্মরণসভায় গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হবার আহ্বান

নিজস্ব প্রতিনিধি / ৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মরণসভায় আলোচকবৃন্দ এ মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে, জাতির এ ক্রান্তিকালে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হবার সময় এসেছে।

ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আজ (২৮ আগস্ট ২০২৬) বিকেলে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি মি. নির্মল রোজারিও। সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং মিলনায়তনে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে অন্যতম সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দিপংকর ঘোষ।

বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যে স্বপ্ন আমরা দেখেছি সেটা হারিয়ে গেছে এটা বিশ্বাস করতে চাই না। ৫ আগস্টের পর দক্ষিণপন্থীদের দাপট চলমান রয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে এগিয়ে যাবার আজ সময় হয়েছে।

গণফোরাম সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, নারী মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, অশোক কর্মকার, জগন্নাথ হল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বীরেন অধিকারী, এএলআরডি’র কর্মকর্তা রফিক আহমেদ সিরাজী, এ্যাড. বিনয় ভূষণ মজুমদার, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক চন্দন কুমার লাহিড়ী, মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি নিতাই কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. সিতিশ চন্দ্র বাছার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী পরিচালক পলাশ কান্তি দে, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. সুমন রায়, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল ও প্রয়াতের সহধর্মিণী কবিতা রানী বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives