বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিকারুনেসার শিক্ষার্থী আরিশা’র আত্মহত্যা ও শিক্ষকের বুলিংয়ের বিষয়ে তদন্তের দাবি অভিভাবকদের দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ প্রশিক্ষণের জন্য রাঙামাটিতে এপিসি আনা হয়েছে, গুজবে কান না দিতে পুলিশের আহ্বান বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান: বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় বাংলাদেশের কূটনীতি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬

ভিকারুনেসার শিক্ষার্থী আরিশা’র আত্মহত্যা ও শিক্ষকের বুলিংয়ের বিষয়ে তদন্তের দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধিঃ / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, সরকারি ভাতাপ্রাপ্ত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু এবং সাধারন সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ব্যাংকার মো: সেলিম মিয়া।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার একযুক্ত বিবৃতিতে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ইবতিশাম রাফিফ ইসলাম আরিশার আত্মহত্যার ঘটনায় শিক্ষকদের বুলিং, প্ররোচনা, হয়রানি,কোচিংয়ে বাধ্য করাসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের তদন্তের দাবি করেছেন।

নেতৃদ্বয় আরিশা’র আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষকদেরকে চিন্হিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপসহ দ্রুত গ্রেফতার করারও দাবি জানান। নেতৃদ্বয় বলেন, স্কুলের অভ্যন্তরে সরকারের ও স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোচিংবাজ শিক্ষকদের একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে এতদিন পুরো ঘটনাটি ধামাচাপা দিয়ে এসেছে। শিক্ষকদের বেপরোয়া আচরন,দুর্ব্যবহার, খামখেয়ালিপনা,এবং ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের সাথে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ দ্রুত গুরুত্বের সাথে তদন্তের ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তাঁরা আরও বলেন,রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় কোচিংবাজ শিক্ষক শিক্ষার্থীদের বুলিং করার অভিযোগ উঠেছে। এরা কোচিংয়ে যেতে বাধ্য করছেন। ফলে শিক্ষার্থীরা আত্মহত্যাসহ নানারকম অঘটন ঘটাচ্ছে। এ অবস্থা থেকে উওোরনের জন্য আইন করে কোচিং বানিজ্য নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষকের আচরনবিধি নীতিমালা জারি করা সময়ের দাবি, বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives