বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা ঢামেক ছাত্রদলের সোনালী ফসল মামুন শিবলীর বিরুদ্ধে অপপ্রচার বনাম অবিচল দ্বায়িত্বশীলতা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB)-এর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের যৌথ উদ্যোগে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের কৃষকদের ন্যায্য ও সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত করা, চলমান সার সংকটের স্থায়ী সমাধান এবং সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এড. হাসনাত কাইয়ুম বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। অথচ দেশের বিভিন্ন স্থানে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সার পাচ্ছেন না। এতে কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কৃষকেরা ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হয়রানির অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, কৃষকের কণ্ঠরোধ করে সার সংকটের সমাধান করা সম্ভব নয়। কৃষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কুড়িগ্রামে সার লুটের ঘটনায় সম্পূর্ণভাবে ডিলার সিন্ডিকেট দায়ী। ডিলাররা অসাধু উপায়ে বেশি মুনাফা লাভের জন্য সার লুকিয়ে রেখে কৃষকদের সার সরবরাহ করেনি। কৃষকরা বাধ্য হয়েই তাদের ফসল বাঁচাতে ডিলারের গুদামে হানা দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে ডিলাররা মিথ্যার আশ্রয় নিয়েছিল, যার জন্য তাদের ডিলারশীপ বাতিল সহ আইনের আওতায় আনা উচিত ছিল। কিন্তু উল্টো তাদের মিথ্যা মামলায় কৃষকদের গ্রেফতার—হয়রানি করা হচ্ছে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, সার সংকটের কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কৃষকদের ওপর সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ—সভাপতি হাবিবুর রহমান রাজা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেডিপি’র প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ, ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যাঞ্জনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির রহমান, অধিকার কর্মী আব্দুল মজিদ অন্তর, জাতীয় কৃষক শক্তির মুখ্য সমন্বয়ক নাফিউল ইসলাম, বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সমন্বয়ক সোহেল রানা সম্পদ, ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান বিকাশ, মোঃ রতন, আব্দুল্লাহ শাহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives