বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিনিধিঃ / ৮ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), বিকাল ৩.৩০ টায়; শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে “হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করো ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. সালমা আলী। কর্মসূচীতে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, গণসাক্ষরতা অভিযানের শামসুন্নাহার কলি, এডাবের মো. নুরুল আমিন, ঢাকা ওয়াই ডব্লিউ সিএ এর রুমা মালো, লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী শামীমা সুলতানা, কর্মজীবি নারীর অতিরিক্তি নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সংহতি প্রকাশ করেন নারীপক্ষ ও ডব্লিউ ডিডি এফ এর প্রতিনিধি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. সালমা আলী বলেন, অপরাধ দমনে কেবল আইনি কাঠামো থাকলেই হবে না, বরং পুলিশ, আইনজীবী এবং বিচার বিভাগের সমন্বিত জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দিতে হবে। তিনি এসময় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তিকে দৃশ্যমান করার মাধ্যমে সমাজে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরির উপরেও জোর দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরণের সহিংসতা ঘটনা ঘটে যাওয়ার আগেই তা প্রতিরোধ করতে দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধানপ্রদত্ত নাগরিক অধিকার রক্ষা এবং একটি ভয়মুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সরকারকে নাগরিক সমাজের সাথে সমন্বয় করে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারী হত্যা, শিশু হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি হত্যা, নির্যাতন ও বিভিন্ন ধরণের হুমকি বন্ধে যুগ যুগ ধরে চলতে থাকা ক্ষমতা ও অপরাধের অশুভ আঁতাত কে ভেঙে ফেলার আহ্বান জানান। তিনি বর্তমান প্রশাসনের জবাবদিহিতার অভাবকে তুলে ধরেন, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, শিশু ও নারী নির্যাতন রোধ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে আরো তৎপর হতে জোর দাবি জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সমাজকে কলুষতামুক্ত করতে হলে কেবল বাহ্যিক সংস্কার নয়, বরং পুকুরের বিষ পরিষ্কার করার মতো সমাজের মধ্যে থাকা অপরাধের মূল উৎপাটন প্রয়োজন যাতে বাল্যবিবাহ, বহুবিবাহ বা মাদ্রাসায় শিশু নিগ্রহের মতো ঘটনাগুলো ধামাচাপা না পড়ে। তিনি এসময় ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা রোধে এসংক্রান্ত প্রতিবেদন প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী বলেন, প্রতিটি ঘটনায় আমরা ভয়ংকরভাবে ক্ষুদ্ধ এবং বিচলিত। এসকল ঘটনায় রাষ্ট্রযন্ত্রের কোন জোরালো ভ’মিকা দেখা যাচ্ছেনা বরং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একে অপরকে দোষারোপ করার প্রবণতা দেখা যাচ্ছে। এভাবে দায়িত্ব পালনের জায়গা থেকে নিস্তার পাওয়া যাবেনা। তিনি এসকল আচরণ পরিহার করে নারীসমাজের পক্ষ থেকে সকল নাগরিকের সুরক্ষায় প্রতিটি সহিংসতার ঘটনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

গণসাক্ষরতা অভিযানের শামসুন্নাহার কলি বলেন, একের পর এক সহিংসতার ঘটনায় আমরা অনিরাপদ বোধ করছি। প্রতিটি ঘটনার কোন সুষ্ঠু তদন্ত হচ্ছে কিনা, বিচার হচ্ছেনা তা জনগণ জানে না।

এডাবের মো: নুরুল আমিন বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্মে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে।

বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী বলেন, পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) দেশে মোট ১৫,৭১৭টি শিশু নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৩,৬৭৯ জন শিশু উদ্ধার হয়েছে। এখনো ২০৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি এসকল শিশুদের পরিবারের পক্ষ থেকে জানতে চায় এই শিশুগুলোর পরিণতি কি হয়েছে। তারা কোথায় আছে।

কর্মজীবি নারীর পরিচালক সানজিদা সুলতানা বলেন, সরকারের কাছে আমাদের দাবি থাকবে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে অচল সিস্টেমকে সচল করা। গোটা সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য এসময় নারী পুরুষ সকলকে কাজ করতে আহবান জানান তিনি। পাশাপাশি রাষ্ট্রযন্ত্র, পুলিশ-প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে একত্রে কাজ করার আহবান জানান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, কর্মকর্তারা এবং সাংবাদিকসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives