বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় ˆবষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে  ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান ঈদ-উল-আজহায় সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত মানবতার কোরবান চকরিয়ার দুই ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধসহ ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন ​তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে দাম বাড়ানোর জোরালো দাব ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ভারতে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিশ্বজুড়ে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ‘ইসলামী সমাজ’-এর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ! নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

মানবতার কোরবান

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মো: আব্দুল্লাহ আল মামুন লাভলু

রূপালি চাঁদের আলো নামে নীরব আসমানে,
ত্যাগের মধুর সুবাস জাগে মানুষের প্রাণে।

ভোরের স্নিগ্ধ বাতাস বয়ে জাগে তাকবীরের সুর,
ঘুমভাঙা মুমিন হৃদয় ভরে শান্তিমাখা নূর।

পাড়া-মহল্লার হাট জাগে রঙিন সুখের ভিড়ে,
কৃষক-বেপারীর হাসি ফুটে সরল মুখের নীড়ে।

হাটের পথে মানুষের ঢল উৎসবমুখর ধারা,
তবু ত্যাগের মহিমাতেই কুরবানী দিশাহারা।

ঈদের নামাজ শেষে জাগে কুরবানীর উৎসব,
সিজদাভেজা দোয়ায় ভরে চারিধারের সব।

গোস্তের সুখে সীমাবদ্ধ নয় এ পবিত্র দান,
ভাগাভাগির মমতাতেই জেগে ওঠে মানবপ্রাণ।

বিশ্বাস যেন দীপশিখা আঁধার ভাঙার রথ,
রবের প্রেমে বিসর্জনেই খুলে মুক্তির পথ।

গরিবের শূন্য হাঁড়িতে ওঠে ধোঁয়া নীরব ভোরে,
কোরবানীর হাসি ফোটে ছোট্ট শিশুর কপোলজুড়ে।

সারাবছর যে মুখগুলো থাকে নীরব ক্ষুধায়,
আজ তৃপ্তির আলো জ্বলে তাদের চোখের ছায়ায়।

অহংকারের কালো প্রাচীর ভেঙে যাক আজ,
মানবতার স্নিগ্ধ ছোঁয়ায় সাজুক পৃথিবীর সাজ।

মিথ্যার বিষাক্ত ধোঁয়া মুছে সত্য উঠুক জেগে,
অসহায়ের কান্নাগুলো শান্ত হোক বুকে লেগে।

জুলুমের কঠিন শিকল ভাঙুক করুণ স্রোতে,
মানুষ যেন মানুষ থাকে ভালোবাসার নোঙরে।

প্রতিহিংসার দাবানল নিভে যাক অন্তরে,
সহমর্মিতার প্রদীপ জ্বলুক আপন অন্তরে।

ধনী-গরিব মিলুক এসে একই মমতার তলে,
ভ্রাতৃত্বের স্নিগ্ধ পরশ ছড়াক হৃদয়জলে।

কুরবানী শেখায় শুধু রক্ত ঝরানোর রীতি নয়,
নিজের ভেতর অমানবিকতা মুছে ফেলাই প্রকৃত বিজয়।

ত্যাগের রক্তিম আভা ছড়াক দিগন্তপারে,
শান্তির সাদা কবুতর উড়ুক নীল আকাশধারে।

ত্যাগের সুবাস ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়-প্রাণ,
“মানুষ হোক মানুষের জন্য”—এই হোক মানবতার কোরবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives