শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা ঢামেক ছাত্রদলের সোনালী ফসল মামুন শিবলীর বিরুদ্ধে অপপ্রচার বনাম অবিচল দ্বায়িত্বশীলতা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB)-এর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইক-এর যাত্রা শুরু

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নগরিকবন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ / ২০৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬
????????????

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় ফুসে উঠেছে সারা দেশের মানুষ। বিগত ৩ মাসে শিশু ধর্ষণের মতো শতাধিক ঘটনা ঘটে গেছে। কিন্তু দায়ীদের দৃষ্টান্তমূলক স্বার্থের ঘটনায় প্রায় শূন্যের কোঠায়। দীর্ঘদিনের বিচারহীনতার ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ মহামারীর রূপ নিয়েছে। সম্প্রতি হবিগঞ্জেও শিশু নিপীড়নের কয়েকটি ঘটনা ঘটে গেছে। তাই শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধে দায়ীদের শাস্তি প্রদানে সরকারকে বাধ্য করতে হবে।

আজ শনিবার (২৩ মে) দুপুর ১২ টায় এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গনে সামাজিক সংগঠন ‘প্রাকৃতজন’ আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা একথা বলেন।

প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, চ্যানেল আই হবিগঞ্জের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত চার মাসে সারাদেশে ১২০টিরও বেশি শিশু ধর্ষণের শিকার ও ৭ জন শিশু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এটি কোনো সভ্য সমাজের পরিচয় বহন করে না। নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এটাকে সামাজিক ক্ষত হিসেবে দেখতে হবে। এ দেশ থেকে এসিড সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে সেভাবে নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও হত্যার মতো অপরাধকে বন্ধ করা যেতে পারে। আমরা যারা মেয়ে সন্তানের পিতা বা মাতা তাদেরকে সবচেয়ে বেশি তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।
নাগরিকবন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives